24/7 emergency support

বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর দুর্ঘটনা মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এক অবিশ্বাস্য গল্প

মোহাম্মদ সুজনের সুস্থ হয়ে ওঠার গল্প সবই আল্লাহর অসীম রহমত। বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর আহত হয়ে সম্পূর্ণ অচেতন অবস্থায় দোতলা থেকে নিচে পড়ে যান মোহাম্মদ সুজন। পরিচিতজনদের পরামর্শে দ্রুত রূপগঞ্জ থেকে তাকে মাদানী হসপিটালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক রোগীর সংকটাপন্ন অবস্থা মূল্যায়ন করে স্বজনদের সম্মতিতে দ্রুত আইসিইউতে ভর্তি করেন।

ভর্তির সময় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। কান দিয়ে মস্তিষ্কের তরল (CSF) বের হচ্ছিল এবং তিনি ছিলেন সম্পূর্ণ অচেতন। সেই মুহূর্তে অনেকেই ভেবেছিলেন, হয়তো আর তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যাবে না। কিন্তু মহান আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন।

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমত, সঠিক সময়ে চিকিৎসা এবং মাদানী হসপিটালের আইসিইউ টিমের আন্তরিক প্রচেষ্টায় মাত্র তিন দিনের মধ্যেই তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আজ তিনি আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত হচ্ছেন এবং নিজের মুখেই জানাচ্ছেন সেই কঠিন সময়ের অভিজ্ঞতা। ভিডিওটি দেখুন এবং শুনুন তার নিজের মুখে ফিরে আসার এই অনুপ্রেরণাদায়ক গল্প।

আরো দেখুন