24/7 emergency support

তীব্র শ্বাসকষ্ট ও কিডনি জটিলতা। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসায় ফিরলেন

গাজীপুর থেকে আগত মোঃ জামান (বয়স ৪৬) তীব্র কাশি, শ্বাসকষ্ট, বমি এবং পেট ফোলাসহ গুরুতর শারীরিক অবস্থায় মাদানী হসপিটালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার ক্রিয়েটিনিন ছিল ৫.০৮, যা কিডনির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অবস্থা।

আলহামদুলিল্লাহ! মাদানী হসপিটালের মেডিসিন ও নেফ্রোলজি বিভাগের নিবিড় তত্ত্বাবধান এবং সঠিক চিকিৎসার মাধ্যমে মাত্র ১ সপ্তাহের মধ্যে তার ক্রিয়েটিনিন স্বাভাবিক হয়ে ১.২ এ নেমে আসে। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরছেন।

এই সফল চিকিৎসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত মেডিসিন ও নেফ্রোলজি কনসালটেন্ট ডা. এবি রহমান, ডিউটি ডাক্তার, নার্স এবং সংশ্লিষ্ট সকলকে—যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এমন সাফল্য অর্জন করতে পারি।

আরো দেখুন

Appointment Request Form