24/7 emergency support
মাত্র ১ দিনের জ্বর ও সেন্সলেস অবস্থায় গত ২ তারিখে মাদানী হাসপাতালের আইসিউতে ভর্তি হন। ভর্তির আগে তার স্বজনরা ২–৩টি প্রতিষ্ঠানে ঘুরেও আশানুরূপ চিকিৎসা সহায়তা না পেয়ে শেষ পর্যন্ত আমাদের কাছেই আসেন। রোগী যখন মাদানীতে পৌঁছান, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা প্রায় ধরে নিয়েছিলেন—তিনি আর ফিরবেন না।
এমনকি ভারতে বসবাসরত তার বোনও শেষবারের মতো দেখতে চলে আসেন। রোগীকে রিসিভ করার সময় তার GCS স্কোর ছিল মাত্র ৩—অত্যন্ত সংকটাপন্ন অবস্থা। প্রয়োজনীয় কাউন্সেলিং শেষে পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাওয়া যায়।
আলহামদুলিল্লাহ, মাত্র ২ দিনের মধ্যেই রোগীর অবস্থার চমৎকার উন্নতি হতে শুরু করে। ২ দিনের মাথায় তার GCS স্কোর বেড়ে ১০ হলে তাকে আইসিউ থেকে কেবিনে শিফট করা হয়। চিকিৎসার ধারাবাহিকতায় রোগীর চূড়ান্ত ডায়াগনোসিস দাঁড়ায়: Tubercular Meningitis with Bilateral Pneumonia with HTN with CKD অর্থাৎ—মস্তিষ্কের পর্দায় যক্ষা, দুই ফুসফুসে নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ এবং দীর্ঘমেয়াদি কিডনি জটিলতা। আমাদের আইসিউ কনসালটেন্ট ডা. রাজন মন্ডল এবং বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিরাজ মাহমুদ স্যারের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলতে থাকে।
আজ প্রায় ১ মাস পর— যে রোগী সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় হাসপাতালে এসেছিলেন, তিনি নিজ পায়ে হেঁটে সুস্থ হয়ে বাসায় ফিরছেন। যে বোন ভারত থেকে ছুটে এসেছিলেন শেষ বিদায়ের জন্য, আজ তিনি হাসিমুখে তার ভাইকে নিয়ে ঘরে ফিরছেন। এটি আল্লাহর অশেষ রহমত, পাশাপাশি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি অনন্য সাফল্য। সংশ্লিষ্ট সকলকে আমাদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ।
কৃতজ্ঞতা টিম মাদানীর প্রতি । চিকিৎসা সংক্রান্ত এমন জটিল রোগের চিকিৎসায় নিশ্চিন্তে আস্থা রাখুন মাদানী হাসপাতালে।ব্মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা আল্লাহর রহমত ও সঠিক চিকিৎসার এক অনন্য গল্প।
মাদানী হসপিটাল লি.
১০১৬, বারিধারা নতুন বাজার, ভাটারা, ঢাকা
Fill in your details to schedule a visit with the doctor
We will call you shortly to confirm your appointment.