24/7 emergency support

শ্বাসকষ্ট, জ্বর, ARDS—শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাসায়

আমাদের ফার্মেসির সেলিম সাহেবের স্ত্রী, ৭ দিনের জ্বর, বমি ও শ্বাসকষ্ট নিয়ে মাদানী হাসপাতালে আসেন। প্রাথমিকভাবে আমরা ডেঙ্গু এক্সটেন্ডেড সিন্ড্রোম সন্দেহ করে চিকিৎসা শুরু করি। একদিন কেবিনে ভর্তি থাকার পর জ্বর কিছুটা কমলেও শ্বাসকষ্টের তেমন উন্নতি হচ্ছিল না।

পরবর্তীতে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ও রেসপিরেটরি টিমের বিস্তারিত মূল্যায়নে রোগীর অবস্থা ARDS with respiratory failure হিসেবে প্রতীয়মান হয়। দ্রুত রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

NIV (Non-Invasive Ventilation) সাপোর্ট দেওয়ার পরও রোগীর কার্ডিয়াক ও রেসপিরেটরি স্ট্যাটাস স্থিতিশীল থাকছিল না এবং ধীরে ধীরে অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। পরিস্থিতি বিবেচনায় সেলিম সাহেবকে সবকিছু বিস্তারিতভাবে অবহিত করে চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ ধাপ রোগীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। একই সাথে জানানো হয়, এই অবস্থা থেকে ফেরত আসার সম্ভাবনা খুবই কম, আল্লাহর স্পেশাল রহমত ছাড়া।

আলহামদুলিল্লাহ, ৩ দিনের মধ্যে রোগীর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়। পরবর্তীতে লাইফ সাপোর্ট খুলে দেওয়া সম্ভব হয় এবং আরও ২ দিন পর্যবেক্ষণের পর রোগীকে কেবিনে স্থানান্তর করা হয়।

বর্তমানে রোগী আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, বাসায় ফিরে স্বাভাবিক জীবনযাপন করছেন।

 

চিকিৎসায় আল্লাহর উপর ভরসা করে আস্থা রাখুন আপনার মাদানী হসপিটালে। জরুরী প্রয়োজনে -01896088881

আরো দেখুন

Appointment Request Form